May 25, 2026, 9:42 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ/ যৌথ নদী কমিশনের বৈঠক শেষে ‘নীরবতা’ ৪র্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক খেলাধুলা, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮টি ইভেন্ট রামিসা ধর্ষণ ও হত্যা নিয়ে সুরা আন-নূরের আলো‌কে ধর্ষকের বিচার দাবি আমির হামজার দৌলতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২ ভাগে কোরবানির সংখ্যা-বৃদ্ধি/চলমান অর্থনৈতিক চাপ ও মধ্যবিত্তের নীরব সংকট

কুষ্টিয়ায় হাম উপসর্গে শিশুমৃত্যু, দেশে মোট মৃত্যু ৩১১

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় হাম উপসর্গে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত চার মাসে জেলায় এ নিয়ে হাম উপসর্গে মোট ৯ শিশুর মৃত্যু হলো। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, চিকিৎসাধীন অবস্থায় মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের রাব্বির ৭ মাস বয়সী সন্তান রোববার গভীর রাতে মারা যায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর হামের প্রাদুর্ভাব বৃদ্ধির পর থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১,০২৪ জন হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ইতোমধ্যে ৮৬৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে, সারাদেশে হাম ও এর উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ৫০ দিনে (১৫ মার্চ থেকে) এ রোগে ও উপসর্গে মোট ৩১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৬১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে ১৫ জন মারা গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মোট ৫২ জন এবং উপসর্গ নিয়ে ২৫৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জনে।
বিভাগভিত্তিক হিসেবে ঢাকার পর রাজশাহী বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে ৩০ জন, সিলেট বিভাগে ১৭ জন এবং বরিশাল বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে উপসর্গে ১৩ জন মারা গেলেও নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি। ময়মনসিংহ বিভাগে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন, তবে উপসর্গে কোনো মৃত্যু নেই। রংপুর বিভাগে এখন পর্যন্ত হাম বা এর উপসর্গে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net