May 21, 2026, 10:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
৫ ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহী, উত্তরবঙ্গ ও ঢাকার রেল যোগাযোগ বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২১ লাখ টাকার মাদক ও অবৈধ মালামাল উদ্ধার ঝিনাইদহ-মেহেরপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৬, মারা গেছে ৪ গরু বিতর্ক পেরিয়ে নতুন পথে কুষ্টিয়া সরকারি কলেজ/আস্থা ফেরানোর চ্যালেঞ্জে নতুন অধ্যক্ষ ওএসডি রুহুল আমিন, কুষ্টিয়া সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ড. লতিফ আমি মুখ্যমন্ত্রী হওয়ায় বাংলাদেশে জামায়াতিদের অস্বস্তি বেড়েছে: শুভেন্দু হামের আড়ালে পুরোনো স্বাস্থ্যঝুঁকি, দ্রত যেতে হবে জনস্বাস্থ্যসংকটের গভীরে এক নতুন চাপ/ সীমিত ক্লাসে ২০২৭’র এসএসসি প্রস্তুতি এশিয়াজুড়ে চাপে সংবাদমাধ্যম, বাংলাদেশের সামনে নতুন পরীক্ষা

৫ ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহী, উত্তরবঙ্গ ও ঢাকার রেল যোগাযোগ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে রাজশাহী, উত্তরবঙ্গ ও ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশন এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বুধবার (২১ মে) রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ রেল স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনার মোংলা বন্দর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগি লাইনচ্যুত হয়।
এতে গুরুত্বপূর্ণ এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং বিভিন্ন গন্তব্যের ট্রেন আটকা পড়ে।
খবর পেয়ে সকাল ৭টার দিকে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে বগিটি উদ্ধার ও লাইন মেরামত শেষে সকাল ৮টার দিকে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net