July 28, 2026, 4:43 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার

ইবিতে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে ইউজিসির সাথে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ৪র্থ ত্রৈমাসিক কর্ম-পরিকল্পনা (এপ্রিল-জুন ২৩)-এর অংশ হিসেবে আজ (১৩ মে) শনিবার সকাল ১০ টায় প্রশাসন ভবনের ৩য় তলার সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধনী পর্বে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, তথ্য অধিকার আইন, ২০০৯ প্রণয়ন করা হয়েছে নাগরিকদের এমপাওয়ারড্ করার জন্য। যার তথ্য দেয়ার কথা সে যদি তা না দেয় তাহলে এই আইনটা তাকে বিপদগ্রন্থ করার সুযোগ করে দিয়েছে তথ্যসেবা গ্রহণকারীর জন্য। তার মানে সেবা গ্রহণকারীর ক্ষমতা প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, কর্মকর্তাগণ অফিসসময়ে চেয়ারে না থাকলে সেবা গ্রহীতাদের তথ্য প্রাপ্তির অধিকার বাঁধাগ্রস্ত হয়। এজন্য ক্লায়েন্টদের তথ্য অধিকারকে সংরক্ষণ করার জন্য অফিস ডিসপ্লিন মেনে বিবেক থেকে গোছালোভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আমরা আমাদের কর্তব্য সততার সাথে প্রতিপালন করবো, তাহলে আমিও সমৃদ্ধ হবো, পরিশুদ্ধ হবো। আমার পরবর্তী প্রজন্ম আমাকে দেখে শিখবে। প্রতিষ্ঠান এবং দেশ উপকৃত হবে।
বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, আমরা যদি আমাদের কাজ সম্পর্কে, কীভাবে সেবা প্রদান করতে হবে সে-সম্পর্কে যথাযথভাবে অবগত ও সচেতন থাকি এবং আন্তরিক হই তাহলে সেবা গ্রহীতাগণ যথাযথ সেবা পাবেন।
অপর বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, তথ্য অধিকার আইন, ২০০৯ ইসলামী বিশ্ববিদ্যালয়ে পুরোপুরি বাস্তবায়িত হবে, এটা আমার প্রত্যাশা।
তথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, প্রক্টর ও ইংরেজি বিভাগের প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান।
রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ইন-চার্জ) ও তথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটির সদস্য ড. আমানুর আমান। তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃ রাজিবুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় তথ্য অধিকার বিষয়ক ফোকাল পয়েন্ট ও তথ্য কর্মকর্তা উপ-রেজিস্ট্রার মোঃ সাহেদ হাসানসহ বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net