September 12, 2026, 6:06 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঢাকার গণ্ডি পেরিয়ে গ্রামেও ডেঙ্গুর বিস্তার, নিয়ন্ত্রণ নিয়ে বাড়ছে শঙ্কা পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক

কুষ্টিয়া/কুমারখালী ও দৌলতপুরে রাসেলস ভাইপারের কামড়ে দুইজনের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় ছয় ঘণ্টার ব্যবধানে রাসেলস ভাইপার সাপের কামড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত দুজন কুষ্টিয়ার কুমারখালী ও দৌলতপুর উপজেলার বাসিন্দা।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম জানান, রাসেলস ভাইপার সাপের কামড়ে দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। ময়নাতদন্ত করার জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
জানা গেছে, আশরাফুল হোসেন কালু (৩৫) নামে এক যুবককে মঙ্গলবার (২৭ মে) গভীর রাতে স্থানীয় একটি আম বাগানে রাসেলস ভাইপার সাপে কামড় দেয়। দ্রুত উদ্ধার করে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৮ মে) ভোররাতে তার মৃত্যু হয়।
মৃত আশরাফুল হোসেন কালু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গবরগাড়া গ্রামের নাড়া ফকিরের ছেলে। তিনি কৃষি কাজ করতেন।
অন্যদিকে, কামরুল প্রামানিক (৫০) নামে এক ব্যক্তিকে বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় কলাবাগানে রাসেলস ভাইপার সাপে কামড় দেয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করার পর বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
মৃত কামরুল প্রামানিক কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর জগন্নাথপুর গ্রামের করিম প্রামাণিকের ছেলে। তিনিও কৃষি কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
কামরুলের ভাতিজা বিপুল প্রামাণিক বলেন, আমার চাচা সকালে মাঠে যান। মাঠে কলা বাগানে কাজ করা অবস্থায় রাসেলস ভাইপার সাপে কামড় দেয়। এ সময় সাপটি মেরে হাতে নিয়ে বাড়ি চলে আসেন চাচা। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net