September 23, 2026, 4:52 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী

আজ থেকে আবারও ‘এইসব দিনরাত্রি’

দৈনিক কৃষ্টিয়া বিনোদন ডেস্ক//
এক সময়ের তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘এইসব দিনরাত্রি’। ১৯৮৫ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হতো। পারিবারিক গল্পের এই নাটকটি আবার প্রচার হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে নকল শুটিং বন্ধ থাকায় নাটকটি আবারও প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিটিভিতে।
আজ (৪ মে) থেকে এটি দেখানো হবে বলে নিশ্চিত করেছে রাষ্ট্রীয় এ চ্যানেলটি। ৩৫ বছর আগে প্রচার হলেও এটি এখনও মানুষ মনে রেখেছেন। এ কারণে করোনাকালে এটি প্রচারের উদ্যোগ নিয়েছে বিটিভি।
এর আগে করোনার পরিস্থিতিতে গত ৬ এপ্রিল থেকে হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ ও ‌‘বহুব্রীহি’ ধারাবাহিক দুটি প্রচার করেছে তারা।
প্রতিদিন রাত সাড়ে ৮ ও ৯টায় এগুলোর প্রচার হচ্ছিল। এগুলো শেষ হলে ‘বহুব্রীহি’র জায়গায় ‘সংশপ্তক’ ও ‘কোথাও কেউ নেই’-এর স্থানে ‘এইসব দিনরাত্রি’ প্রচারের পরিকল্পনা বিটিভির।
নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের রচনায় ‘এইসব দিন রাত্রি’ প্রযোজনা করেছেন মোস্তাফিজুর রহমান।
নাটকটিতে অভিনয় করেছেন- বুলবুল আহমেদ (শফিক ), খালেদ খান (আনিস), নায়ার সুলতানা লোপা (টুনি), কাজী মেহফুজুল হক (বাবা), আবুল খায়ের (মামা), শিল্পী সরকার অপু (শাহানা), ইনামুল হক (মি করিম), ডলি জহুর (নীলু), লুৎফুন নাহার লতা (শারমিন) , আসাদুজ্জামান নূর (রফিক) , দিলারা জামান (মা) ও মাসুদ আলী খান (অফিসের কর্মকর্তা)।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net