September 23, 2026, 8:32 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী

কুষ্টিয়ার কুমারখালীতে জমি-জমা বিরোধে খুন ১

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের চরপাড়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের একজন খুন হয়েছে।
খুনের ঘটনাটি ঘটে বুধবার রাতে।
নিহত ব্যক্তির নাম হুমায়ূন আলী মন্ডল, বয়স ৫০।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান হুমায়ূনের সাথে একই গ্রামের আনসার আলীর দীর্ঘ বিরোধ রয়েছে জমি নিয়ে। আনসার বর্তমানে সদকী ইউনিয়নের নির্বাচিত সদস্য। জমির এই বিরোধে সে প্রভাব বিস্তার করে আসছে তার সদস্য পদ ব্যবহার করে। আনসার উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খানের ঘনিষ্ঠজন বলে জানা যায়।
ওসি জানান এ নিয়ে একাধিক সালিশ হয় কিন্ত কোন সমাধান হয়না।
নিহতের পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে ওসি জানান গতরাত ১০টার দিকে আনসার হুমায়ূনকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় জমি সংক্রান্ত কথা আছে বলে। তারপর তাকে সদকী মাঠের মধ্যে নিয়ে গিয়ে তার লোকজনের সহায়তায় ধারালো চাকু দিয়ে হত্যা করে।
খবর পেয়ে কুমারখালী পুলিশ ঘটনা¯’ল থেকে লাশ উদ্ধার করে। তবে কাউকে গ্রেফতার করা হয়নি।
গদকী ইউনিয়েনের চেয়ারম্যান আব্দুল মজিদ জানান তিনি জমিজমা নিয়ে তাদের মধ্যিকার দীর্ঘ বিরোধ সর্ম্পকে অবগত।
ওসি বলেন মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net