September 23, 2026, 1:45 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী

২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে, মৃত্যু ১১

দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক//
দেশজুড়ে ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৩৪জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত দুই মাসে এটাই একদিনে সর্বোচ্চ শনাক্ত রোগীর সংখ্যা। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৯১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ১১ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৯ জনে।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৭ হাজার ২৬২টি। এর মধ্যে আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয় ৭ হাজার ২০৮টি।

পরীক্ষা করা নমুনার মধ্যে ১০৩৪ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ১১জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২৩৯ জনে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।

গত ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ভাইরাসটি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। চীনের পর ইরান, কোরিয়াসহ বেশকিছু দেশে সংক্রমণ ছড়ালেও সবচেয়ে বেশি করোনা আঘাত হানে ইতালি, স্পেনসহ ইউরোপের দেশগুলোতে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৮৩ হাজার ৯৯২ জন মানুষ। এছাড়া আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৯৪ হাজার ৪৭ জন । অন্যদিকে সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৯ হাজার ৪২৭ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net