September 10, 2026, 7:08 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম!

তামাক পাতার করোনা ভ্যাকসিন !

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
তামাক পাতা প্রাণঘাতী। কিন্তু চমক হলো তামাক পাতায় এবার প্রাণরক্ষার পথ্য তৈরি হবে ! এ কথা সত্য হলে, সত্যিই ইতিহাসের এক চমকপ্রদ অধ্যায় রচিত হবে। আর এটি হবে বিশে^র অন্যতম তামাক ও তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির হাত ধরে।
এমন খবর দিয়েছে কোম্পানীটি নিজেই। সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ।
তবে করোনা প্রতিরোধে তামাক পাতার ব্যবহারের কথা তেমন একটি শোনা যায়নি। ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর দাবি, প্রথাগত পদ্ধতির থেকে এ পথে দ্রুত করোনার ভ্যাকসিন তৈরি করা সম্ভব। কয়েক মাসের বদলে এ ক্ষেত্রে লাগতে পারে মাত্র কয়েক সপ্তাহ।

তবে তামাক পাতা থেকে করোনার ভ্যাকসিন তৈরি হচ্ছে মানে তামাকজাত দ্রব্য করোনা মোকাবেলায় সাহায্য করবে, এমনটি কিন্তু নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই জানিয়েছিল, তামাকজাত দ্রব্য করোনা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

প্রতিষ্ঠানটি দাবি তামাক পাতার প্রোটিন দিয়ে করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন তৈরি করেছে তারা। আর প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালে আশাব্যঞ্জক ফলের পর এবার মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় রয়েছে তারা। প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ১৫ মে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পক্ষ থেকে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদন পেলেই তারা ভ্যাকসিনটির প্রথম ধাপের পরীক্ষা অর্থাৎ তা মানবদেহে প্রয়োগ শুরু করবে।
সরকারি সংস্থা ও সঠিক উৎপাদনকারী প্রতিষ্ঠানের সহায়তা পেলে তামাক পাতার প্রোটিন দিয়ে কোভিড-১৯ রোগের সম্ভাব্য ভ্যাকসিন তৈরি করে প্রতি সপ্তাহে ১০ থেকে ৩০ লাখ ডোজ উৎপাদন করতে সক্ষম হবে, গত এপ্রিলে কোম্পানিটি এমন ঘোষণা দেওয়ার পর সবাই চমকে যায়।
বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন হাতে পেতে আরও এক থেকে দেড় বছর সময় লাগবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net