September 23, 2026, 12:55 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী

রাজবাড়ীতে একদিনে ২৫ জন করোনায় আক্রান্ত, মোট ৪৯

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
রাজবাড়ীতে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মীসহ একদিনে সর্বোচ্চ ২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজবাড়ীতে মোট ৪৯ জন করোনা রোগী শনাক্ত হলো।
রবিবার (২৪ মে) সকালে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরল ইসলাম এ তথ্য জানান।
বর্তমানে রাজবাড়ী জেলা বড় ধরনের করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঈদে জেলার দৌলতদিয়া ঘাট দিয়ে ঘরমুখো হাজারো মানুষ যাতায়াত করছে । ফলে করোনা সংক্রমণ আরও বাড়বে বলেও ধারণা করছেন সংশ্লিষ্টরা।
রাজবাড়ীর সিভিল সার্জন জানান, গত ২০ মে ঢাকায় ১২১ জনের নমুনা পাঠানো হয়। রাতে তাদের রিপোর্ট আসে। এতে দেখা যায় ২৫ জনের করোনা পজিটিভ।
আক্রান্তদের মধ্যে রাজবাড়ী শহরসহ সদর উপজেলার ছয়জন, বালিয়াকান্দির ১০ জন এবং পাংশার একজন স্বাস্থ্যকর্মীসহ ৯ জন রয়েছেন। এদের মধ্যে রাজবাড়ী শহরের ভবানীপুর, সদর উপজেলার উড়াকান্দা, দর্পনায়ারপুর ও কামালপুর, বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সাধুখালী গ্রামে ৯ জন ও বাকসাডাঙ্গী গ্রামে একজন এবং পাংশা শহরের নারায়ণপুর গ্রামে একজন, মৈশালায় একজন, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী একজন, কলিমহরে দুইজন, জয়কেষ্টপুর গ্রামের দুইজন, চর ঝিকরীতে একজন ও মৌরাটে একজন রোগী শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন আরও জানান, এখন থেকে হোম আইসোলেশনে রেখেই চিকিৎসা করার সরকারি নির্দেশ রয়েছে। অযথা ভয় এবং সামাজিক ভীতি না সৃষ্টি করতে সবাইকে অনুরোধ জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net