September 10, 2026, 6:49 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম!

রবিবার থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম, বেশ কয়েকটি নির্দেশনা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
টানা ৬৭ দিনের ধীর গতির ব্যাংকিং প্রবাহ রবিবার থেকে স্বাভাবিক হবে। আবার আগের সময়সূচি অনুযায়ী হবে ব্যাংকের লেনদেন। তবে করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় চলবে সীমিত ব্যাংকিং কার্যক্রম।
বৃহস্পতিবার (২৮ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপরভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।
র্সাকুলারে স্বাভাবিক লেনদেন চালু হলেও স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত স্বাস্থ্যবিধি পরিপূর্ণ পরিপালন করতে বলা হয়েছে। ঘোষিত করোনাভাইরাস সংক্রমিত মাঝারি ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় ব্যাংক চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত । ব্যাংকের বুথ সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। ঝুঁকিপূর্ণ ব্যক্তি, অসুস্থ কর্মকর্তা-কর্মচারী এবং সন্তান সম্ভাবা নারীদের কর্মস্থলে উপস্থিত হতে বিরত রাখার ব্যবস্থা করতে হবে।
সরকার কর্তৃক ঘোষিত নির্দেশনা অনুসারে গণপরিবহন চলাচল সীমিত থাকাকালীন সময়ে প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের অফিসে যাতায়াতের জন্য ব্যাংকে নিজ দায়িত্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net