July 29, 2026, 5:29 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ইউএনওকে এমপির ফুলেল শুভেচ্ছা নিয়ে বিতর্ক, নিরপেক্ষ বিশ্লেষণ কি বলে ! বাংলাদেশে পণ্যের দাম/‘রকেটস অ্যান্ড ফেদারস’ অর্থনীতির অদৃশ্য ফাঁদ ছয় বছরে মাত্র ২ শতাংশ অগ্রগতি, বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়েও অনিশ্চয়তায় ঝিনাইদহ-যশোর ছয় লেন প্রকল্প আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব

বছর না পেরোতেই কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের বেহাল দশা।

 দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বছর না পেরোতেই কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের বেহাল দশা। সড়কের প্রায় জায়গায় ঢেউ ঢেউ এবং ঢিবি উৎস হিসেবে পরিণত হয়েছে বলে যখন তখন বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে এই রাস্তায় চলাচলরত যানবাহন
কুষ্টিয়া থেকে রাজবাড়ী পর্যন্ত প্রায় ৬০কি.মি. রাস্তা ২০০কোটি টাকারও বেশি ২০১৭ সালের জুন থেকে ২০২০ সালের জুন পর্যন্ত তিন বছর সময় ধরে পূণ:নির্মাণ করা হয়েছে। অথচ নির্মাণ কাজ একবছর শেষ হতে না হতেই এখনই রাস্তা সেই আগের মতোই এবড়ো খেবড়ো হয়ে রাস্তার মধ্যে বড়ো বড়ো উঁচু উঁচু ঢিবি তৈরী হয়ে গেছে।
সড়ক বিভাগের অধিকাংশই ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী ও বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে উপস্থাপন করে বরাদ্দের কোটি কোটি টাকা লুট করছে বলে এলাকাবাসীর দাবী। এ মহা সড়কের কুমারখালী বাস স্টান্ড ও গোল চত্বর এলাকা সহ বিভিন্ন জায়গায় এরকম এবড়োথেবড়ো ও উঁচু-নিচু ঢেউ খেলানো তৈরি হয়েছে।
ফলে এই রাস্তায় যাতায়াতরত দ্রুতগতিসম্পন্ন বাস-ট্রাক ও অন্যান্য গাড়িগুলো যখন তখন বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। এই রাস্তায় চলাচলকারী গাড়ীগুলোর মধ্যে শনিবার সকালে খোকসা উপজেলার বরকতুল্লাহ ফিলিং স্টেশনের সামনেও লোকাল গাড়ির সাথে বাইসাইকেল আরোহী ইউসুফ নিহত হয়েছেন।
এই রাস্তায় চলাচলকারী গাড়িগুলো ড্রাইভার বা চালক গুলোর সাথে কথা বললে তারা বলেন, দূর থেকে দেখে মনে হয় রাস্তাটি ভালো আছে। কিন্তু দ্রুতগতির গাড়ী চালিয়ে এসে উঁচু নিচু রাস্তায় গতি নিয়ন্ত্রণে রাখা খুব কঠিন হয়ে যায়। ফলে প্রায়সই ঘটছে বড় ধরনের দুর্ঘটনা। ক্ষতি সাধিত হচ্ছে যান ও মালের। বিষয়টি অতি জনগুরুত্বপূর্ণ হওয়াই সড়ক ও জনপথ বিভাগ সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছে এই রাস্তা ব্যবহারকারী জনসাধারণ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net