September 17, 2026, 10:45 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান বিরোধী অপরাধ/ ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম ও আরাফাতসহ সাত নেতার মৃত্যুদণ্ড উষ্ণ আলিঙ্গনের আড়ালে ব্রিকসের শীতল হিসাব জালিয়াতির অভিযোগে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অনার্স পরীক্ষা কেন্দ্র বাতিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ব্রিকস সম্মেলন শেষে মোদি-শি বৈঠকে সম্পর্ক স্থিতিশীল রাখার বার্তা ডেঙ্গু: আতঙ্কের চেয়ে বড় যে প্রশ্নটি পদ্মায় তীব্র স্রোত/ দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে সর্বোচ্চ সতর্কতা ঢাকার গণ্ডি পেরিয়ে গ্রামেও ডেঙ্গুর বিস্তার, নিয়ন্ত্রণ নিয়ে বাড়ছে শঙ্কা পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ

রাজবাড়ীতে বাজার বন্ধ দিয়েছে চেম্বার অব কমার্স

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, রাজবাড়ী//

সামাজিক দূরত্ব একেবারে বজায় না থাকায় রাজবাড়ীর বাজার বন্ধ করে দিয়েছে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। বুধবার (১৩ মে) বিকেলে চেম্বার এ সিদ্ধান্ত নেয়।
চারটা থেকে জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধ ছাড়া সব ধরনের দোকান-পাট বন্ধ রয়েছে।

গত ১০ মে সরকারি সিদ্ধান্ত অনুসারে সামাজিক দূরত্বসহ বেশ কয়েকটি নির্দেশনা মেনে চলার শর্ত নিয়ে দোকান-পাট খোলা রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু খোলার সঙ্গে সঙ্গে ঈদের কেনাকাটা করতে হুমড়ি খেয়ে পড়েন মানুষ, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কোনো ধরনের সামাজিক দূরত্ব না মেনে কেনাকাটা চলতে থাকায় দুপুরে জরুরী সভা করে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও বাজার ব্যবসায়ী সমিতি।

চেম্বারের পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, শুধুমাত্র ওষুধ ও জরুরি পণ্যের দোকান খোলা থাকবে। এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে সংক্রমণ ও স্বাস্থ্যবিধি আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ বিষয়ে জেলা প্রশাসনের কোন বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net