September 6, 2026, 11:56 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম! খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট ভারতের উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসার কার্যক্রম বন্ধ, ১৭টি সিলগালা কোভিড-এ বন্ধ হয়ে যাওয়া চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার উৎপাদন বাড়লেও কেজিতে ২০০ টাকা ছাড়াল সুগন্ধি চাল, রপ্তানি-মজুত নিয়ে প্রশ্ন জাতীয়করণের উদ্যোগে সামনে আসছে কুষ্টিয়ার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’!

১৯ মৃত্যু, ১১৬২ আক্রান্তের রের্কড দেশে

দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ও আক্রান্ত দুটোতেই নতুন রের্কড হয়েছে। একদিনে ১৯ মৃত্যু ১১৬২ আক্রান্তের সংখ্যা ধরা পড়েছে দেশে। এখন মোট আক্রান্ত ১৭ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু দাঁড়িয়েছে ২৬৯ জন। নতুন মৃত ১৯ জনের মধ্যে পুরুষ ১২, নারী ৭ জন।

চব্বিশ ঘণ্টার হিসেবে এর আগে করোনাভাইরাসের সর্বোচ্চ আক্রান্ত ছিল ১১ মে, ১ হাজার ৩৪ জন; সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ১৭ এপ্রিল, ১৫ জন।

সবশেষ এক দিনে সুস্থ হয়েছেন আরও ২১৪ জন। তাতে মোট আরোগ্যের সংখ্যা দাঁড়াল ৩,৩৬১ জন।

করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে বুধবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরা হয়।

চব্বিশ ঘণ্টায় দেশে ৪১টি ল্যাবে কভিড-১৯ এর নমুনা সংগ্রহ করা হয়েছে ৭,৮৬২টি; আগের নমুনা নিয়ে মোট পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৯০০টি। তাতে ১,১৬২ জন করোনায় শনাক্ত হন।

মৃত্যু বরণ করা ১৯ জনের মধ্যে ঢাকা শহরের হাসপাতালগুলোতেই ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন পাবনার, বাকি সবাই ঢাকার। বাকিদের মধ্যে নারায়ণগঞ্জের একজন, মুন্সিগঞ্জের একজন, নড়াইলের একজন, চট্টগ্রামের দুইজন, কুমিল্লার একজন।

তাতের বয়স বিবেচনায় ০-১০ বছরের মধ্যে আছে একজন, ৩১-৪০ বছরের মধ্যে একজন, ৫১-৬০ বছরের মধ্যে সাতজন, ৬১-৭০ বছরের মধ্যে পাঁচজন এবং ৭১-৮০ বছরের মধ্যে আছে পাঁচজন।

চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৫০ জন, ছাড় পেয়েছেন ৭৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন মোট ৩ হাজার ৪৩৫ জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন ১ হাজার ৩৩২ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net