September 21, 2026, 2:54 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বিসিসিআই ছেড়ে তাহলে এবার আইসিসির পথে সৌরভ?

দৈনিক কুষ্টিয়া ক্রীড়াঙ্গন ডেস্ক/
এরপর আইসিসির চেয়ারে বসতে যাচ্ছেন কে ? বর্তমান চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের মেয়াদ চলতি মে মাসেই শেষ হওয়ার কথা তার দায়িত্বকাল। এ নিয়েই ইতোমধ্যে শুরু হয়েছে জ্বল্পনা-কল্পনা, গুজবের ডালপালা বেম ছড়িয়েছেও। আভাস আসছে চেয়ারটিতে বসছেন আর কেউ নন সৌরভ গাঙ্গুলী।
মানে হলো ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) থেকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে (বিসিসিআই) হয়ে এবার কি আইসিসি।
এদিকে বিসিসিআ য়েও তার মেয়াদ বসে থাকছে না। সুপ্রিম কোর্টে যদি সুবিধা না হয়, তাহলে এই জুলাইয়েই বিসিসিআই প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াতে হবে সৌরভকে। কাকতালীয়ভাবে ওই সময়ই শেষ হচ্ছে আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের মেয়াদকাল। সম্ভবত তিনি আর আইসিসির ওই পদের জন্য লড়বেন না। অনেকেই দুয়ে দুয়ে চার করে ধরে নিচ্ছেন, ভারতীয় বোর্ড থেকে কুলিং অফে যেতে হলে আইসিসির নির্বাচনে লড়তে পারেন সৌরভ।
এছাড়া করোনার কারণে বিশ্ব ক্রিকেটে এখন ত্রাহি ত্রাহি রব। অর্থাভাবে ভুগতে হচ্ছে সব দেশের ক্রিকেট বোর্ডকেই। এই পরিস্থিতিতে সৌরভের মতো নেতারই প্রয়োজন বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথের মতো সাবেকরা।
দক্ষিণ আফ্রিকার বর্তমান ক্রিকেট ডিরেক্টর বলছেন, ‘করোনার পর আইসিসির চেয়ারম্যান হওয়ার জন্য সৌরভই সেরা। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। এই পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তার আছে।’
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড গাওয়ারও বলেছেন একই কথা। তিনি মনে করেন, আইসিসির প্রধান হওয়ার জন্য সব রাজনৈতিক যোগ্যতা রয়েছে সৌরভের।
উল্লেখ্য, এ বছর আইসিসি চেয়ারম্যান হওয়ার দৌড়ে সবার শীর্ষে আছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কলিন গ্রেভস। তবে সৌরভ লড়াইয়ে নামলে তিনি যে পিছিয়ে পড়বেন, তা বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গতঃ আইসিসি বোর্ডের মোট সদস্য ১৭ জন। ১২টি টেস্ট খেলুড়ে দেশ, ৩টি অ্যাসসিয়েট দেশ, একজন স্বাধীন মহিলা ডিরেক্টর এবং বিদায়ী চেয়ারম্যানের ভোটাধিকার আছে। বিসিসিআই চাইলে এই ১৭ জন ভোটারের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়াটা কোনও সমস্যার বিষয় হওয়ার কথা নয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net